×

রাজনীতি

বরগুনা জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

বরগুনা জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সিনিয়র সহসভাপতি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌরসভার পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না: রাকিবুল ইসলাম

আরো পড়ুন: আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিটিআই এলাকায় অভিযান চালিয়ে সবুজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি বরগুনা থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে বরগুনা সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, সবুজ মোল্লাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App