×

কবিতা

কবিতা: নতুন বছরে ‘প্রত্যাশা’

Icon

মানিক পাল

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম

কবিতা: নতুন বছরে ‘প্রত্যাশা’

মানিক পাল

পুরনো যত বিষাদ মাখা স্মৃতি

আজকে না হয় দিলাম সবই বাদ,

ঢের পেয়েছি ভালোবাসা সম্প্রীতি

নেই অভিযোগ, নেইকো অপবাদ।

পুরনো সব কষ্ট-শোকের পাহাড়

আজকে না হয় সবটা ভেঙে যাক,

হারিয়ে যাওয়া স্বপ্নের সমাহার

উচ্ছ্বলতায় সক্ষমতা পাক।

যে গানগুলো পায়নি সুরের ধারা

বেসুরো সব বাজলো স্বরধ্বনি,

বাজুক আবার একতারা-দোতারা

ঝংকৃত হোক মধুর রাগ-রাগিণী।

যে পাখিরা পায়নি মুক্ত আকাশ

পড়লো খসে পালক ঝঞ্ঝা-ঝড়ে,

আজকে থামুক বৈরী-মন্দ বাতাস

গেয়ে বেড়াক মধুর-মধুর স্বরে।

যে শিশুটি’র রাতকাটে ফুটপাতে

শীতের রাতে বস্তা মুড়ে গায়ে,

খিদের জ্বালায় বিনয়ে হাত পাতে

জড়িয়ে ধরে স্যুট পরাদের পায়ে!

রুটি’র ঘরে’র ভাঙছে তালা ওরা

রক্ত ঝরে রুটি চুরির দায়ে,

ওদের হাতেই পড়ছে যে হাতকড়া

সব ব্যথাই যাচ্ছে ওরা সয়ে! 

আজকে ওরাও একটুখানি হাসুক

না হয় দিলাম একটু নিজের ভাগ,

এক আকাশের তলায় সূর্য ভাসুক

হোক না প্রাণের গভীর অনুরাগ।

আজকে দিলাম অংক কষা বাদ

যোগ-বিয়োগের ভুলের মাসুল গোনা,

দিবাকরের যাক ভেঙে আজ বাঁধ

খাদ পুড়ে মন-হোক না খাঁটি সোনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App