×

চিত্র বিচিত্র

বনে ছেড়ে যাওয়া ট্রেন্ড, ডিভোর্সের নতুন রূপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম

বনে ছেড়ে যাওয়া ট্রেন্ড, ডিভোর্সের নতুন রূপ

ছবি : সংগৃহীত

উনিশ শতকের শেষ দিকে স্কটিশ লেখক রবার্ট বার একটি ছোটগল্প লিখেছিলেন ‘অ্যান অ্যালপাইন ডিভোর্স’ নামে। গল্পে আল্পস পর্বতমালায় হেঁটে উঠছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু পাহাড়ের খাদ থেকে স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল স্বামীর। শেষমেশ স্ত্রী নিজেই খাদ থেকে ঝাঁপ মারেন। সেই গল্প থেকেই এই শব্দটির উত্থান হয়। তার পর অস্ট্রিয়ার ঘটনা।

২০২৫ সালের জানুয়ারি মাসে অস্ট্রিয়ার উচ্চতম পর্বত গ্রসগ্লক্‌নারে আরোহণের চেষ্টা করছিলেন এক যুগল। তবে সফল হননি। সর্বোচ্চ শৃঙ্গ থেকে মাত্র ১৬৪ ফুট দূরে ছিলেন প্রেমিকা। এদিকে অন্ধকার নেমে আসে। ঠান্ডায় হাত-পা জমে যেতে শুরু করে। পরে প্রেমিকার মৃতদেহ খাদে উল্টো ও ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে প্রেমিকের দাবি, তিনি সাহায্যের জন্য নীচে নেমে গিয়েছিলেন। কিন্তু পরে মহিলার মৃত্যুর জন্য প্রেমিককে গ্রেপ্তার করা হয়। এভাবেই একে একে আলাদা হতে থাকছেন যুগল থেকে দম্পতি। আর প্রেক্ষাপট? সেই বন, জঙ্গল, অরণ্য।

এটি আসলে এক ধরনের আচরণ, যেখানে একজন ইচ্ছাকৃতভাবে সঙ্গীকে নির্জন বা বিপজ্জনক জায়গায় ফেলে চলে যান। কোনও দম্পতি বা যুগল পাহাড়ে হাঁটতে বেরিয়ে, ট্রেকিংয়ে গিয়ে, ক্যাম্পিং করলে বা বাইরে অভিযানে গেলে সঙ্গীকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে যান। এতে অন্য ব্যক্তি একা পড়ে যান এবং অনেক সময় বিপদের মুখেও পড়তে পারেন। সম্পর্ক ভাঙার একটি চরম উপায় হিসাবে দেখেন অনেকে। কেউ আবার কখনও অসতর্কতা বা দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকেও এমন ঘটনা ঘটান বলে মনে করা হয়। যা-ই হোক, এর পর বিচ্ছেদ তো পাকা বটেই!

আরো পড়ুন : ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

এই ধরনের গল্প ছড়িয়ে পড়ার পর থেকে অনেকেই নিজেদের অভিজ্ঞতাও তুলে ধরতে শুরু করেছেন সামাজিক মাধ্যমে। বেশির ভাগ ক্ষেত্রে মহিলাদেরই ভিডিও করতে দেখা যাচ্ছে। যেখানে তাঁরা অন্য মহিলাদের সাহস জোগাচ্ছেন। তাঁদের সঙ্গীরা যদি বনে ফেলে যান, তা হলে কেমন ভাবে নিজেদের বাঁচানো উচিত, সে সব নিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। পশ্চিমি দেশগুলোতে ইতোমধ্যেই সাপোর্ট গ্রুপও তৈরি হয়েছে। কারণ, এমন ঘটনার সংখ্যাও সেই সব দেশে বেড়ে গিয়েছে। উপরে দেখা যাচ্ছে, এই ট্রেন্ড মূলত পুরুষ-নারীর সম্পর্কের ক্ষেত্রে বেশি হচ্ছে। দুই নারীর সম্পর্ক, দুই পুরুষের সম্পর্ক, অথবা প্রান্তিক লিঙ্গপরিচয়ের মানুষের সম্পর্কের ক্ষেত্রে এখনও এমন উদাহরণ শোনা যায়নি। এতে প্রশ্ন উঠছে, পুরুষ-নারীর সম্পর্ক কি এতটাই ভয়ঙ্কর?

বিচ্ছেদ তো নানা ভাবেই হয়। কখনও ঝগড়া করে, কখনও কথা না বলে, কখনও বা কিছু না জানিয়েও ছেড়ে আসা যায়। কিন্তু প্রেক্ষাপট কখনও বাড়ি, কখনও অচেনা শহর, কখনও হোটেল বা রেস্তরাঁ বা রাস্তা। এই তালিকার অন্ত খোঁজা কঠিন। কিন্তু ইচ্ছাকৃতভাবে বনে ছেড়ে যাওয়া এই ট্রেন্ড পশ্চিমে একান্তই ‘নতুন’ বলে দাবি করা হয়। এমন বিচ্ছেদ তো পুরাণেও আছে। শুধু ভারত মহাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশে ইতিহাসে এমন ঘটনা মিলতে পারে। পশ্চিমের লোককাহিনীতেও স্ত্রী, প্রেমিকা বা সন্তানকে বনে ছেড়ে দেওয়ার উদাহরণ পাওয়া সম্ভব। কিন্তু আজকের দিনেও কি ভাবা যায় যে, এভাবেও ছেড়ে আসা যায়? এত নিষ্ঠুর পদ্ধতিতেও?

এই ‘কেন’ এর প্রশ্ন খুঁজতে গেলে সেই সঙ্গীদের মনের ভিতরে প্রবেশ করতে হয়। নানা বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে, তাদের উদ্দেশ্য কেবল পালানো। সম্পর্ক থেকে। আর সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জঙ্গল বা দুর্গম জায়গা বেছে নেয়া হয়। এর ফলে মুখোমুখি বসে সঙ্গীর চোখের দিকে তাকিয়ে বিচ্ছেদের কথা বলতে হয় না। কোনও প্রশ্নের উত্তর দিতে হয় না। কোনও গভীর কথোপকথনের অংশ হতে হয় না। প্রায় সর্বত্রই পুরুষ তার সঙ্গিনীকে বেকায়দায় ফেলে দিয়েছেন।

এমন পরিস্থিতিতে, যিনি কাণ্ডটি ঘটিয়েছেন, তাঁর কাছে প্রায়ই উত্তরও প্রস্তুত থাকে। জিজ্ঞাসাবাদের মুখে পড়লে ফেলে আসা সঙ্গীকে দোষারোপও করতে পারেন। এটি মানসিক নির্যাতনের একটি রূপও হতে পারে। যাকে আড়াল করতে তিনি যে কোনো রকম অজুহাত খাড়া করতে পারেন। এতে পরিত্যক্ত সঙ্গীর মানসিক আঘাত আরো বাড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App