×

এনসিপি

৩ দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

৩ দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপি

ছবি : সংগৃহীত

তিন দফা দাবিতে সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। দাবিগুলো হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার পর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান নেয়। তারা প্ল্যাকার্ড হাতে সংসদের প্রথম অধিবেশনের মধ্যে ‘জনতার দাবি’ তুলে ধরার লক্ষ্য নিয়ে কর্মসূচি চালাচ্ছেন।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন উপস্থিত থেকে কর্মসূচি পরিচালনা করছেন। 

আরো পড়ুন : স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

দলটি জানায়, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র ও সংবিধান সংস্কার এবং ন্যায়বিচার নিশ্চিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

একই সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯ আসনে, জামায়াত পেয়েছে ৬৮ আসন, আর এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ অন্যান্য দলগুলোও সংসদে প্রতিনিধিত্ব করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App