×

জাতীয়

সড়কের পর এবার বাড়লো নৌ পথের ভাড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:৫৭ পিএম

সড়কের পর এবার বাড়লো নৌ পথের ভাড়া

ছবি: সংগৃহীত

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে।

বিশ্ববাজারের এই অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করতে গিয়ে দেশে লিটার প্রতি জ্বালানি তেলের দাম ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাবে বেড়েছে বাসের ভাড়া। এবার সড়ক পথের পর বাড়ানো হলো নৌ পথের ভাড়া।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন লঞ্চযাত্রীকে কম দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১৪ পয়সা অতিরিক্ত ভাড়া গুনতে হবে। শতাংশের হিসেবে, স্বল্প দূরত্বের লঞ্চভাড়া ৬.৪৯ শতাংশ এবং দূরপাল্লার ক্ষেত্রে ভাড়া ৫.৮৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে বর্তমান ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ২ টাকা ৩৮ পয়সার স্থলে ১৪ পয়সা বাড়িয়ে নতুন ভাড়া ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সাথে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বৃদ্ধি করে ৩২ টাকা করা হয়েছে। ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯’ অনুযায়ী নির্ধারিত এই নতুন ভাড়া মঙ্গলবার (৫ মে) থেকেই কার্যকর হবে।

এর আগে, গত ১৮ এপ্রিল সরকারের এক ঘোষণার মাধ্যমে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং কেরোসিনে ১৮ টাকা বৃদ্ধি পায়, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। জ্বালানির এই মূল্যবৃদ্ধির পরপরই গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। 

আলোচনার প্রেক্ষিতে ২৩ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দেন। একই দিনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন এই ভাড়া কার্যকর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী ১০৭ মুসলিম প্রার্থী

ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী ১০৭ মুসলিম প্রার্থী

বরকত উল্লাহ বুলুর বক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

বরকত উল্লাহ বুলুর বক্তব্য উদ্ভট ও শিষ্টাচারবিরোধী: জামায়াত

এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের অনুদান ছাড়

এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের অনুদান ছাড়

সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চাইলেন আইজিপি

সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চাইলেন আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App