×

জাতীয়

ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’

লাহোর ও দিল্লির অবস্থা আরো শোচনীয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:০৭ এএম

ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’

ছবি: প্রতীকি

গেলো দুই দিনের টানা বৃষ্টিতে ঢাকা মহানগরীর বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও, রাজধানীর বাতাসে ফের দূষণ বেড়েছে আশঙ্কাজনক মাত্রায়।

শনিবার (২ মে) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ১১৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৭ম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

তবে ঢাকার চেয়েও বেশি দূষিত বায়ুর শহর আছে এই দক্ষিণ এশিয়াতেই। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার স্কোর ১৭৫। এছাড়া ১৫৫ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি রয়েছে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে রয়েছে সাউথ কোরিয়ার রাজধানী সিউলের স্কোর ১৩৬।

প্রসঙ্গত, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়।

স্কোর ১০১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

আবার, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

আর ৩০১ থেকে ৪০০ স্কোরের মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দুপুরেই অন্ধকার রাজধানী, ঝুম বৃষ্টি

দুপুরেই অন্ধকার রাজধানী, ঝুম বৃষ্টি

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি গঠন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App