×

জাতীয়

লিমনের মরদেহ দেশে ফিরতে আরো দু-এক দিন সময় লাগবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম

লিমনের মরদেহ দেশে ফিরতে আরো দু-এক দিন সময় লাগবে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ হতে আরো দু’এক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

বুধবার (২৯ এপ্রিল)  এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করছেন  প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

তিনি জানান, 'পুলিশ আজ জামিল লিমনের মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে মরদেহ হস্তান্তরের এ সিদ্ধান্ত নেয়।'

মরদেহ হস্তান্তরের আগে লিমনের পরিবারের সম্মতি নেওয়া হয়েছে। মুসলিম রীতিতে লাশের পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানা গেছে।

ফেসবুক পোস্টে গোলাম মোর্তোজা আরো জানান, মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরো দু’এক দিন সময় লাগতে পারে।

উল্লেখ্য, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার পুলিশ জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে। একই দিন পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। তার মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে ওই অংশ উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের ঈর্ষণীয় সাফল্য অর্জন

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের ঈর্ষণীয় সাফল্য অর্জন

সন্তান জন্ম দিতে চাইলে যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা বাতিল

সন্তান জন্ম দিতে চাইলে যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা বাতিল

লিমনের মরদেহ দেশে ফিরতে আরো দু-এক দিন সময় লাগবে

লিমনের মরদেহ দেশে ফিরতে আরো দু-এক দিন সময় লাগবে

ভোর থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, শিক্ষার্থী-কর্মজীবী মানুষের দুর্ভোগ

ভোর থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, শিক্ষার্থী-কর্মজীবী মানুষের দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App