×

জাতীয়

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পিএম

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের

ছবি: ফাইল ফটো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আর কোনো নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো বা হয়রানি করা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে, আইভীকে একের পর এক মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।

আইভীর পক্ষে শুনানিতে করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

মোতাহার হোসেন সাজু জানান, ‘সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে ১০ মামলায় জামিন পেয়েছেন। আবার নতুন দুই মামলায় তাকে শ্যোন দেখানো হয়েছে। শ্যোন অ্যারেস্ট দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।’

সর্বশেষ গত ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা আরও একটি হত্যা মামলায় কারাবন্দি আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবির আলোচিত ডেপুটি রেজিস্ট্রার লাভলুর জামিন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা ঢাবির আলোচিত ডেপুটি রেজিস্ট্রার লাভলুর জামিন

বজ্রপাতে ১৫ প্রাণহানি, জামায়াতের শোক

আর্থিক সহায়তার দাবি বজ্রপাতে ১৫ প্রাণহানি, জামায়াতের শোক

খুলনা প্রেসক্লাবে হামলা, সাংবাদিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

খুলনা প্রেসক্লাবে হামলা, সাংবাদিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ফেসবুক পোস্ট ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬

কুড়িগ্রাম ফেসবুক পোস্ট ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App