×

জাতীয়

বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর রুমি এ হোসেন।

শনিবার (২৫ এপ্রিল ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিমানের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখ বশিরউদ্দীন। তার স্থলাভিষিক্ত হলেন অভিজ্ঞ এই ব্যবসায়ী ব্যক্তিত্ব। বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিন পদত্যাগের পর দীর্ঘদিন পদটি খালি ছিল।

সংস্থাটিতে পরিচালক হিসেবে রয়েছেন- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনির ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্ম হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ (পদাধিকারবলে)।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ ব্যবহারে জনগণকে ‘মিতব্যয়ী’ হতে বললেন ইরানের প্রেসিডেন্ট

বিদ্যুৎ ব্যবহারে জনগণকে ‘মিতব্যয়ী’ হতে বললেন ইরানের প্রেসিডেন্ট

পূজা চেরির বাবা গ্রেপ্তার

পূজা চেরির বাবা গ্রেপ্তার

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ৫ শিশু

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ৫ শিশু

‘মাদক-চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় নয়’

সড়ক প্রতিমন্ত্রী ‘মাদক-চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App