হজক্যাম্পে চালু হলো লাগেজ র্যাপিং সেবা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৬ এএম
ছবি: সংগৃহীত
পবিত্র হজযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে ও যাত্রা প্রক্রিয়া আরো সহজ করতে এবং নিরাপদ করতে প্রথমবারের মতো লাগেজ র্যাপিং সেবা চালু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক ।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এ সেবাটি চালু হওয়ায় হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র্যাপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় ক্ষতির হাত থেকে লাগেজ সুরক্ষিত থাকবে। এ ছাড়া লাগেজ খোলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও সুরক্ষা মিলবে। এ সেবা হজযাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমানো ও যাত্রা প্রক্রিয়াকে সহজ করতে সহায়ক হবে।
এ বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেছেন, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার নির্দেশনার আলোকে হজযাত্রীদের জন্য এই বিশেষ সেবাটি চালু করা হয়েছে।
