×

জাতীয়

রাজনৈতিক অঙ্গনে আমি কোনো পুরস্কার পাইনি: স্পিকার

Icon

এইচ এম নাহিদ, ভোলা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম

রাজনৈতিক অঙ্গনে আমি কোনো পুরস্কার পাইনি: স্পিকার

ছবি: নিজস্ব

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, ‘আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনীতির অঙ্গন থেকে তেমন কোনো পুরস্কার আমি কখনো পাইনি। কারণ সব ক্ষেত্রেই আমি নিজেকে আড়ালে রাখতে পছন্দ করতাম। ছবি তোলা কিংবা নেতাদের সালাম দেওয়া— সবখানেই আমি পেছনে থাকতাম। আসলে পেছনে থাকতেই আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করতাম।’

শনিবার (১৮ এপ্রিল) সকাল সারে ১০টার দিকে ভোলা সার্কিট হাউজের হল রুমে বিএনপির নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় কালে জাতীয় সংসদের স্পিকার হাপিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে খুব পছন্দ করতেন। রাজনীতিতে আসার অনেক আগে থেকেই আমি তার স্নেহধন্য ছিলাম। ২০০১ সালে মন্ত্রী সভায় এত সিনিয়র লোকজন থাকতেও তিনি আমাকে দুই দুটি মন্ত্রী সভার দায়িত্ব দিয়েছেন। এই পাওয়াকে আমি এখনো  বড় সৌভাগ্যবান মনে করি। নেত্রীর মৃত্যুর পর ভেবেছিলাম আমার মাথার উপর যে ছায়া টুকু ছিল মহান আল্লাহ তায়ালা তা নিয়ে গেছেন। বিএনপির জাতীয় পর্যায়ের নেতাদের সাথে আমার তেমন মাখামাখি কখনোই ছিল না। আমি স্পষ্টবাদী ছিলাম বলে কেউ আমাকে পছন্দ করতো না। এর জন্য অনেকে আমাকে নিয়ে অনেক কথা বলতো, আমি নাকি দল ত্যাগ করে অন দলে চলে যাব।

মাফিয়া নেত্রী শেখ হাসিনা আমাকে অনেকভাবে চেষ্টা করেছেন, এমন কোনো লোভ নেই যে উনি আমাকে দেখাননি। রাজি না হওয়াতে আমাকে বিদেশে গিয়ে চিকিৎসা পর্যন্ত করতে দেন নাই। বিমানবন্দর থেকে বহুবার আমাকে ফিরিয়ে দিয়েছে। 

আমি জেনারেল জিয়া ও বেগম জিয়ার প্রতি সব সময়েই আনুগত্যশীল ছিলাম। বিএনপির রাজনীতিতে আমি একজন সিনিয়র ছিলাম, সবাই আমাকে ক্রোস করে উপরে চলে গেছে। আমি আমার যায়গাই রয়ে গেলাম। 

এবার আমার নির্বাচনী এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছেন যাতে আমি একটা প্লাগ নিয়ে ভোলায় আসতে পারি। আল্লাহর রহমতে আমি দুই দুইটা প্লাগ নিয়ে তাদের কাছে এসেছি। 

আমি গভীর কৃতজ্ঞতা জানাই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি। তার সাথে আমি জীবনে কথাই বলেছি দুইদিন। কোনোদিন টেলিফোনে তার সাথে আমার কোনো কথা হয়নি, অথচ তিনি আমাকে দেশের সর্বোচ্চ তৃতীয় পদটি দিয়েছেন, এই জন্য তার কাছে আমি চিরকৃতজ্ঞ।

আমি কৃতজ্ঞ আমার দলের কাছে, যদিও এখন থেকে আমি দলের কেউ না। স্পিকারের পদের জন্য দল থেকে আমাকে পদত্যাগ করতে হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার উপর অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি।

এবার নির্বাচনে ডোর টু ডোর মানুষের কাছে যেতে পারিনি। মাত্র ১২ ইউনিয়ন নিয়ে নির্বাচনী সভা করেছি। এতেই মানুষ আমাকে ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে চিরঋণী। নির্বাচনের ২ মাস অতিবাহিত হয়ে গেছ। আজ আমার লালমোহন বাসির কাছে কৃতজ্ঞতা জানাতে ভোলায় এসেছি।

আমি কখনোই ট্রেডিশনের রাজনীতি করি নাই।

সেনাবাহিনীতে ৮ বছর ছিলাম, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ১৯৭১ সনে দেশের মা'বোনদের ইজ্জত রক্ষায় যশোর ক্যান্টনমেন্টে আমার নেতৃত্বেই পাকিস্তান সেনাবাহিনীর তে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। স্বাধীনতা ছিনিয়ে এনে দেশকে হানাদার মুক্ত করতে পেরেছি এটাই আমার জীবনের বড় অর্জন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরগুনায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি ৯৬

বরগুনায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি ৯৬

মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

ব্রাহ্মণবাড়িয়ায় হামের উপসর্গে নতুন ভর্তি ২১

ব্রাহ্মণবাড়িয়ায় হামের উপসর্গে নতুন ভর্তি ২১

হরমুজ নিয়ে নতুন শর্ত দিলো ইরান

হরমুজ নিয়ে নতুন শর্ত দিলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App