×

আন্তর্জাতিক

হরমুজ নিয়ে নতুন শর্ত দিলো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

হরমুজ নিয়ে নতুন শর্ত দিলো ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালীর জন্য নতুন একটি সামুদ্রিক ব্যবস্থা মেনে চলার সময় এসেছে।’

নতুন এই ব্যবস্থার অধীনে, কেবলমাত্র ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর অনুমোদনপ্রাপ্ত বাণিজ্যিক জাহাজগুলোই নির্ধারিত রুট দিয়ে চলাচলের অনুমতি পাবে। একই সঙ্গে, এই নৌ-পথ ব্যবহারের জন্য জাহাজগুলোকে নির্দিষ্ট হারে টোল বা ফি পরিশোধ করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজের জন্য কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে এই পরিস্থিতি সহজেই বদলে দেওয়া যেতে পারে।’

ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক সদর দপ্তরও জানিয়েছে, ‘যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের পূর্ণ স্বাধীন চলাচলের ওপর আরোপিত সীমাবদ্ধতা তুলে নিচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালীর পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে এবং অপরিবর্তিত থাকবে।’

এদিকে, তেহরানের পক্ষ থেকে কিছুটা মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে।

মূলত মার্কিন নৌ-অবরোধ নিয়ে অসন্তোষ থেকেই হরমুজ প্রণালীতে টোল ও ট্রানজিট ফি আরোপের পথে হাঁটছে তেহরান। তবে এই ধারণাটি একেবারেই নতুন নয়; ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতাও ইতিপূর্বে এই কৌশলগত নৌ-পথে একটি নতুন শাসনব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন।

বিভিন্ন দৃষ্টিকোণ থেকে স্পষ্ট যে, হরমুজ প্রণালীকে ইরান একটি বড় কৌশলগত তুরুপের তাস হিসেবে কাজে লাগাতে চায়। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব জ্বালানি রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে এই জলপথকে ঢাল হিসেবে ব্যবহার করছে দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আফগান তারকা, অভয় দিলেন আফ্রিদি

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আফগান তারকা, অভয় দিলেন আফ্রিদি

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৬৭ মামলা

‘রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না’

জামায়াত আমির ‘রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না’

পিএসএল খেলার কারণ জানালেন মঈন

পিএসএল খেলার কারণ জানালেন মঈন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App