×

জাতীয়

দুই আসনে প্রবাসী ভোট মাত্র ৪টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম

দুই আসনে প্রবাসী ভোট মাত্র ৪টি

ছবি: সংগৃহীত

৯ এপ্রিল অনুষ্ঠিত বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণে চরম ভাটা লক্ষ্য করা গেছে। দুই আসন মিলিয়ে মাত্র চারজন প্রবাসী বাংলাদেশি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রোববার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং’ বা ওসিভি সিস্টেম বাস্তবায়ন প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আহমদ খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বগুড়া-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ৩টি ব্যালট পেয়েছেন এবং শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা হাতে পেয়েছেন মাত্র ১টি ব্যালট।

ইসি কর্মকর্তারা বলছেন, ভোটগ্রহণের আগের দিন দুপুর ১২টা পর্যন্ত এই দুই আসনে মোট ২৮ জন প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিলেও শেষ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে মাত্র ৪টি ব্যালট।

পরিসংখ্যান অনুযায়ী, এই দুই আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত হয়েছিলেন ৭ হাজার ৩০৯ জন ভোটার।

এর মধ্যে প্রবাসী ভোটারের সংখ্যা ছিল ১ হাজার ৬৬৪ জন। বগুড়া-৬ আসনে ১ হাজার ২৮১ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হলেও ভোট দিয়েছেন ২৩ জন এবং চূড়ান্তভাবে রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে মাত্র ৩টি ব্যালট।

অথচ এই একই আসনে দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের মধ্যে ২ হাজার ৪৫৫ জন নিবন্ধিত হয়ে ১ হাজার ৬৫ জন তাদের ভোট পাঠাতে পেরেছেন। 

একই চিত্র দেখা গেছে শেরপুর-৩ আসনেও। সেখানে ৩৮৩ জন প্রবাসীর মধ্যে ৫ জন ভোট দিলেও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাতে পৌঁছেছে মাত্র ১টি ব্যালট। বিপরীতে দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য ৩ হাজার ১৯০টি ব্যালট ইস্যু করা হয়েছিল এবং রিটার্নিং কর্মকর্তা সময়মতো ২ হাজার ১৮টি ব্যালট গ্রহণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টাকার অভাবে থেমে যাচ্ছে ছোট্ট রকিবুলের চিকিৎসা

টাকার অভাবে থেমে যাচ্ছে ছোট্ট রকিবুলের চিকিৎসা

নিলামে গিয়ে দেখা গেলো বালু উধাও

নিলামে গিয়ে দেখা গেলো বালু উধাও

ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আইপিএল ছেড়ে বাংলাদেশ সিরিজে আসছেন ভারতীয় আম্পায়ার

আইপিএল ছেড়ে বাংলাদেশ সিরিজে আসছেন ভারতীয় আম্পায়ার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App