×

জাতীয়

নগদ টাকার সাথেও কৃষক কার্ডে থাকবে যে ১০ সেবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

নগদ টাকার সাথেও কৃষক কার্ডে থাকবে যে ১০ সেবা

ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রথম দফায় ২২ হাজার ৬৫ জন কৃষক কার্ড পাবেন এবং আগামী চার বছরে দেশের সকল কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, কৃষক কার্ডের পাইলট প্রকল্প হিসেবে ৮ বিভাগের ১০ জেলার ১১ উপজেলায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকরা বছরে আড়াই হাজার টাকা করে পাবেন। এ ছাড়া আরো ১০ ধরনের সুবিধা পাওয়া যাবে এ কার্ডের মাধ্যমে। কৃষক কার্ডে কোনো রাজনৈতিকীকরণ করা হবে না। এ জন্যই দেশের সব কৃষককে এর আওতায় আনা হয়েছে।

তিনি আরো বলেন, ২২ হাজার ৬৫ জন কৃষককে প্রাথমিকভাবে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। এর মধ্যে কৃষক, মৎস্যচাষি/আহরণকারী, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধখামারিসহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির সব কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, জ্বালানির সংকট হলেও সারা দেশে কৃষি সেচে কোনো সমস্যা হবে না। কৃষকরা যাতে পর্যাপ্ত তেল পান, সে ব্যাপারে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনোভাবেই যেন জ্বালানির সংকটে কৃষিসেচের সমস্যা না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা রয়েছে।

কৃষক কার্ডে থাকছে যে ১০ সেবা

১. ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি;

২. ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি;

৩. সহজ শর্তে কৃষিঋণ প্রাপ্তি;

৪. স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি;

৫. সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি;

৬. মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য প্রাপ্তি;

৭. কৃষিবিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তি;

৮. ফসলের রোগ-বালাই দমনের পরামর্শ প্রাপ্তি;

৯. কৃষি বীমা সুবিধা প্রাপ্তি;

১০. ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা প্রাপ্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

নারী উদ্যোক্তাদের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারী উদ্যোক্তাদের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App