×

জাতীয়

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ এএম

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত

শনিবার (১১ এপ্রিল) দেশের দুই জেলার বেশ কিছু এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) নেসকো পৃথক বিজ্ঞপ্তিতে জানায়, সিলেটের ওসমানী বিমানবন্দর এলাকা এবং নাটোরের চৌকিরপাড় ফিডারের আওতাধীন এলাকাগুলোতে মূলত এই লোডশেডিং কার্যকর করা হবে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিলেট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, লাক্কাতুয়রা স্টেডিয়াম উপকেন্দ্রের অধীনে তিনটি ফিডারের আওতাভুক্ত এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

আরো পড়ুন : ১৯৭ পদে নিয়োগ দিচ্ছে ফায়ার সার্ভিস

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না— ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, সিলেট ক্লাব, পর্যটন ও এডভেঞ্চার ওয়ার্ল্ড, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, আবাদানি, বড়শালা বাজার (আংশিক), সিলভার সিটি, ফরিদাবাদ, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা এবং সালুটিকর ঘাট।

অন্যদিকে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে নাটোরে নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতায় লাইনের পাশের গাছের ডালপালা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংস্কার কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চৌকিরপাড় ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য বিউবো ও নেসকো উভয় কর্তৃপক্ষই গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় গৃহস্থালি কাজ আগেভাগেই সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি? উত্তর খুঁজছে ভক্তরা

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি? উত্তর খুঁজছে ভক্তরা

টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানে অস্ত্র পাঠাচ্ছে চীন!

ইরানে অস্ত্র পাঠাচ্ছে চীন!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App