×

জাতীয়

অন্তর্বর্তী সরকারের মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম

অন্তর্বর্তী সরকারের মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল

ছবি : সংগৃহীত

বিরোধী দলের আপত্তির মধ্যেই অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটির বিরোধিতা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। কিন্তু তার আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিল পাস হওয়ায় অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ বাতিল হয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনরায় কার্যকর হচ্ছে।

আরো পড়ুন : বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বিরোধী সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, অধ্যাদেশ ল্যাপস করানো হলে মানবাধিকার কমিশনকে আবারও ‘রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হতে পারে। তিনি সংসদে বলেন, আলোচনার জন্য প্রদত্ত সময় অপ্রতুল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানান।

স্পিকার অতীতে দেওয়া সময় সীমাবদ্ধতার ব্যাখ্যা দিয়ে পরে হাসনাতকে আরো দুই মিনিট সময় দেন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও বিষয়টির গুরুত্ব তুলে ধরে সময় বৃদ্ধি করার পক্ষে মত দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বগুড়া-৬ আসনে ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ

বগুড়া-৬ আসনে ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ

আরো ২ মাস চড়া দামে জ্বালানি কিনতে হবে বাংলাদেশকে

আরো ২ মাস চড়া দামে জ্বালানি কিনতে হবে বাংলাদেশকে

শেরপুর-৩ আসনে দুপুর পর্যন্ত ২৬.১% ভোটগ্রহণ

শেরপুর-৩ আসনে দুপুর পর্যন্ত ২৬.১% ভোটগ্রহণ

রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান

আবু সাঈদ হত্যা রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App