×

শিক্ষা

সারাদেশে নয়, ঢাকাতেই সীমিত থাকছে অনলাইন-অফলাইন ক্লাস ব্যবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম

সারাদেশে নয়, ঢাকাতেই সীমিত থাকছে অনলাইন-অফলাইন ক্লাস ব্যবস্থা

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন মিলিয়ে নতুন ক্লাস পদ্ধতি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এই সিদ্ধান্ত সারাদেশে নয়, শুধুমাত্র ঢাকা মহানগর-এর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত আকারে বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, নতুন সময়সূচি অনুযায়ী শনিবার শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার আবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অর্থাৎ সপ্তাহে তিনদিন অনলাইন এবং তিনদিন সশরীরে ক্লাস চলবে।

তিনি বলেন, এই হাইব্রিড পদ্ধতি শুধু ঢাকা মহানগর এলাকায় সীমাবদ্ধ থাকবে এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এটি একযোগে চালু করা হচ্ছে না। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে এ ব্যবস্থা চালু করা হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস পরিচালনা করবেন। এজন্য ওয়াইফাইসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়েও সতর্ক রয়েছে সরকার।

তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নের আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিস্তারিত নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসামিপক্ষের

আবু সাঈদ হত্যা মামলা গুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসামিপক্ষের

বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App