×

জাতীয়

শিক্ষাবিদ দিলারা হাফিজের জন্য দোয়া মাহফিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৬ পিএম

শিক্ষাবিদ দিলারা হাফিজের জন্য দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত

বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের স্ত্রী। 

শুক্রবার (৩ এপ্রিল) স্পিকার দোয়া মাহফিলে উপস্থিত শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘দিলারা হাফিজের সঙ্গে আমার দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবন ছিল। তিনি অত্যন্ত ধার্মিক ও শিক্ষানুরাগী একজন মানুষ ছিলেন। নিয়মিত ইবাদত-বন্দেগির পাশাপাশি শিক্ষার প্রসারে তার অবদান অবিস্মরণীয়।’

স্পিকার তার স্ত্রীর পরকালীন শান্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভোলা-৩ আসনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ ইন্তেকাল করেন। 

১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করা এই কৃতী নারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App