×

জাতীয়

মালয়েশিয়াসহ তিন দেশ থেকে তেল আমদানি করতে যাচ্ছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম

মালয়েশিয়াসহ তিন দেশ থেকে তেল আমদানি করতে যাচ্ছে সরকার

ফাইল ছবি

জ্বালানিসংকট মোকাবিলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ লাইন কিছুটা ইনসিকিউর হয়ে পড়ায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে।’ ইতিমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে সচিব জানান।

তিনি বলেন, ‘সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকটি বিশেষ পরিস্থিতিতে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী দীর্ঘ ১৮ ঘণ্টা কাজ করছেন এবং যাতায়াতের সময় বাঁচাতে ও যানজট এড়াতে সংসদ ভবনেই বৈঠকের আয়োজন করা হয়েছে।

বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় অফিস-আদালতের সময় এক ঘণ্টা কমিয়ে এনেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার পরিবর্তে অফিস চলবে চারটা পর্যন্ত। এ ছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিংমল সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

ব্যাংকগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যেই সিলেটে কালবৈশাখীর পূর্বাভাস

দুপুরের মধ্যেই সিলেটে কালবৈশাখীর পূর্বাভাস

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত

ঢাকাসহ ৫ বিভাগে তীব্র গরমের আভাস

ঢাকাসহ ৫ বিভাগে তীব্র গরমের আভাস

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

জাতীয় চলচ্চিত্র দিবস আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App