×

জাতীয়

তিন সপ্তাহের অভিযানে প্রায় ৩ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম

তিন সপ্তাহের অভিযানে প্রায় ৩ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার

ছবি: সংগৃহীত

সারা দেশে অবৈধ জ্বালানি তেলের মজুতের বিরুদ্ধে চলমান অভিযানে এক দিনে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এতে করে এখন পর্যন্ত মোট উদ্ধার হওয়া জ্বালানি তেলের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার।

সরকারের উদ্যোগে ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত তিন সপ্তাহে দেশের ৬৪ জেলায় মোট ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (যুগ্ম সচিব) মনির হোসেন চৌধুরী তথ্যগুলো উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সোমবার (৩০ মার্চ) ৩৯১টি অভিযান চালানো হয়। মামলা হয় ১৯১টি। মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়েছে। সাতক্ষীরা, গাজীপুর ও চাঁদপুরে একজন করে মোট তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন ও ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রল জব্দ করা হয়েছে এসব অভিযানে।

জ্বালানি বিভাগ বলছে, এ মাসে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৪৪টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৮৪ লাখ ৫১ হাজার টাকা। কারাদণ্ড পেয়েছেন ১৯ জন। এ পর্যন্ত মোট ডিজেল উদ্ধার হয়েছে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার। অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার। পেট্রল ৬০ হাজার ২ লিটার।

জ্বালানি তেলের বর্তমান মজুতের হিসাব দিয়েছে জ্বালানি বিভাগ। এতে বলা হয়, দেশে বর্তমানে ডিজেলের মজুত আছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। অকটেন রয়েছে ৭ হাজার ৯৪০ টন। পেট্রল ১১ হাজার ৪৩১ টন। জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।

নিয়মিত আমদানি ও খালাসপ্রক্রিয়া চলমান থাকায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে আরও বলা হয়, বর্তমানে বড় ধরনের কোনো সংকট নেই। তবে অবৈধ মজুত ও বাজারে অস্বাভাবিক চাহিদা ঠেকাতে সারা দেশে অভিযান জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে অজয় কর খোকন

সন্ত্রাসবিরোধী আইনে কারাগারে অজয় কর খোকন

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

জুলাইযোদ্ধাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়

হান্নান মাসউদ জুলাইযোদ্ধাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়

বকেয়া বিল আনতে গিয়ে ডিএফপিতে হামলার শিকার নির্মাতারা

বকেয়া বিল আনতে গিয়ে ডিএফপিতে হামলার শিকার নির্মাতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App