×

জাতীয়

‘মব’ এবং ‘রাস্তা আটকে দাবি’ চলবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পিএম

‘মব’ এবং ‘রাস্তা আটকে দাবি’ চলবে না

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে যেভাবে দেশজুড়ে অসংখ্যা মবের ঘটনা ঘটেছে এবং যখন-তখন রাস্তা বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করা হয়েছে- সেসব আর নির্বাচিত সরকারের সময় চলতে দেওয়া হবে না।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মনবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অসংখ্যা মবের ঘটনা হয়েছে- তা সঠিক, কিন্তু কতগুলো মবের ঘটনা ঘটেছে সেই পরিসংখ্যান সরকারের কাছে নেই।

নির্বাচিত সরকারের সময়েও কিছু ক্ষেত্রে মবের মতো ঘটনা দেখা গেছে- রুমিন ফারহানার এই অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনটি মব আর কোনটি সংঘবদ্ধ অপরাধ- তা তদন্তের দাবি রাখে এবং প্রশাসন সেটা মাথায় রেখেই কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১২ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১২ ফিলিস্তিনি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে নির্দেশনা

সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ হজযাত্রী

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App