×

মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১২ ফিলিস্তিনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ এএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১২ ফিলিস্তিনি

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার খান ইউনিসে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত আটজন নিহত হন, যাদের মধ্যে তিনজন সাধারণ পথচারী ছিলেন।

গাজা সিটিতে পৃথক আরেকটি হামলায় নিহত হয়েছেন দুইজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা হামলায় আরো দুজন প্রাণ হারান।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা হস্তক্ষেপ করে বেসামরিক এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা স্থানীয় পুলিশ বাহিনীর ওপর ইসরায়েলি হামলা বন্ধে পদক্ষেপ নেয়।

আরো পড়ুন : ইসলামাবাদ হয়ে ওমান ও রাশিয়া যাবেন আরাঘচি

মন্ত্রণালয় জানায়, খান ইউনিসের হামলাটি ঘটার সময় নিরাপত্তা বাহিনী একটি সংঘর্ষ থামাতে হস্তক্ষেপ করছিল।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ইসরায়েলি দখলদার শক্তিকে পরোক্ষভাবে সহযোগিতা করছে এবং তাদের আরো অপরাধে উৎসাহিত করছে।

তারা আরো জানায়, গাজার পুলিশ বাহিনী জনগণের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়ে থাকে। তাই তাদের লক্ষ্যবস্তু করা বা হত্যা করার কোনো বৈধতা নেই।

মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার পুলিশ সদস্যদের হত্যা করছে এবং একই সঙ্গে দখলকৃত অঞ্চলে অপরাধী চক্রগুলোর সঙ্গে আঁতাত করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের আগ্রাসনের সময় ত্রাণবাহী কাফেলাগুলোর নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের লক্ষ্য করে নিয়মিত হামলা চালানো হয়েছে। এর ফলে ত্রাণ লুটপাট বেড়ে গেছে এবং খাদ্যসংকট আরো তীব্র হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামাবাদে আরাঘচি, এসেছেন ট্রাম্পের জামাতাও

ইসলামাবাদে আরাঘচি, এসেছেন ট্রাম্পের জামাতাও ‘শান্তি আলোচনা’ নিয়ে ধোঁয়াশা

পাকিস্তানে ফের যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, নেতৃত্বে বড় পরিবর্তন

পাকিস্তানে ফের যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, নেতৃত্বে বড় পরিবর্তন

খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার

স্বাস্থ্য সচিব খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার

শনিবার রাজধানীর যেসব  দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App