×

জাতীয়

তেলের কারসাজি রোধে প্রত্যেক জেলায় ‘ভিজিলেন্স টিম’, তথ্য দিলেই পুরস্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

তেলের কারসাজি রোধে প্রত্যেক জেলায় ‘ভিজিলেন্স টিম’, তথ্য দিলেই পুরস্কার

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ ব্যবস্থা তদারকিতে দেশের প্রতিটি জেলায় ‘ভিজিলেন্স টিম’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে, তেল নিয়ে কোনো ধরনের অবৈধ মজুদদারি বা কারসাজির তথ্য দিতে পারলে তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা আসছে।

শুক্রবার (২৭ মার্চ) সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এই বিশেষ উদ্যোগের কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে অবৈধভাবে মজুত করা ৬ টন জ্বালানি তেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। উদ্ধারকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে সংরক্ষিত রয়েছে এবং এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বার্তায় আরো বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল অপসারণ করে তা বিভিন্ন স্থানীয় বিক্রেতার নিকট সরবরাহ করে থাকে।

ওই বার্তায় জানানো হয়, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধের লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে সব তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা প্রশাসনের কঠোর নজরদারির আওতায় রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈরুতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

বৈরুতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা হবে

আইজিপি পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা হবে

গণসঙ্গীত সমন্বয় পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন

গণসঙ্গীত সমন্বয় পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App