×

জাতীয়

বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম

বিশেষ কমিটির মুলতবি বৈঠক শুরু

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির মুলতবি বৈঠক জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় একই স্থানে কমিটির বৈঠকের প্রথম অধিবেশন শুরু হয়।

বুধবার (২৫ মার্চ) দুপুর ২টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হয়েছে।

কমিটির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, চিফ হুইপ মো. নুরুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করে কোনটি বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে, সে বিষয়ে সুপারিশ দেবে কমিটি।

এর আগে, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী এসব অধ্যাদেশ উত্থাপন করেন। সংসদের নিয়ম অনুযায়ী নির্ধারিত ৩০ কার্যদিবসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ‘ব্লক রেইডে’ থমথমে এলাকা

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ‘ব্লক রেইডে’ থমথমে এলাকা

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, মানতে হবে ১৪ নির্দেশনা

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, মানতে হবে ১৪ নির্দেশনা

জনবল নেবে মেঘনা গ্রুপ

জনবল নেবে মেঘনা গ্রুপ

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App