×

জাতীয়

নাসীরুদ্দীন পাটওয়ারী

‘আপনার মাকে যে ধর্ষণ করেছে, সেই আ.লীগের গডফাদার চুপ্পু’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৬:২৮ পিএম

‘আপনার মাকে যে ধর্ষণ করেছে, সেই আ.লীগের গডফাদার চুপ্পু’

ছবি: সংগৃহীত

আপনার মাকে যে ধর্ষণ করেছে, সেই খুনি সংগঠন আওয়ামী লীগের গডফাদার চুপ্পু সাহেব (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) এখানে আসছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘মুসল্লিরা প্রতিবাদ করেছে। আমরা সরকারকে দ্রুত জানাব যেন নয়-ছয় না করে চুপ্পুর অভিশংসন জরুরি। নইলে আমাদের আন্দোলনে যেতে হবে।’

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে জাতীয় ঈদগাহ ময়দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিসংশন করে বাদ দেওয়ার ব্যাপারে সরকার ‘নয়-ছয়’ করলে আন্দোলনে নামবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘৫ আগস্ট বিএনপি কি ক্যান্টনমেন্টে যায় নাই? বিপ্লবী সরকার হলে কেন ৫ তারিখে ক্যান্টনমেন্টে গিয়েছে? বিএনপি ক্যান্টনমেন্টে যাওয়ার কারণেই তো বিপ্লবী সরকার গঠন হয় নাই।’

বিগত আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি আরো বলেন, ‘আমাদের অনেক শহীদ ভাইকে নিয়ে আজকে নামাজ পড়তে পারতাম। অনেক আহত ভাইকে নিয়ে পারতাম। আমরা চাই বাংলাদেশে যারা তাদেরকে আহত করেছে, খুন করেছে, বিচারটা বুঝে পাব এবং শহীদ ওসমান হাদি ভাই খুনের হত্যাকাণ্ডের বিচার বুঝে পাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App