×

জাতীয়

ঈদ-উল-ফিতর

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ এএম

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এই জামাত আদায় করেন মুসল্লিরা।

প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত ও বয়ান প্রদান করেন।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম জামাতের পর আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় অনুযায়ী বাকি জামাতগুলো সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে ইমামতির দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

এছাড়া, প্রয়োজন হলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App