×

জাতীয়

তেলের লাইনে বিশৃঙ্খলা

পাম্পে হামলা ও ভাঙচুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

পাম্পে হামলা ও ভাঙচুর

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে তেল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার জেরে একটি ফিলিং স্টেশনে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে ‘মেসার্স হানিফ ফিলিং স্টেশনে’ এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। হামলায় পাম্পের দুইজন কর্মচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কয়েকশ মোটরসাইকেল আরোহী জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার একপর্যায়ে লাইনের শৃঙ্খলা ভেঙে পড়লে চালকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হঠাৎ ৩০ থেকে ৪০ জনের একটি উত্তেজিত দল লাঠিসোটা নিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষে হামলা চালায় এবং আসবাবপত্র ভাঙচুর করে।

ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হালিম জানান, তুচ্ছ ঘটনা থেকে ঝামেলার সূত্রপাত হলেও একদল লোক পরিকল্পিতভাবে পাম্পে হামলা চালায়। এতে তাদের দুই সহকর্মী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই বর্বরোচিত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুর হঠাৎ জ্বর হলে কী করবেন?

শিশুর হঠাৎ জ্বর হলে কী করবেন?

‘ঘরে ঘরে গিয়ে হামের টিকাদান কর্মসূচির তথ্য দিন’

রাজনীতিবিদদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘ঘরে ঘরে গিয়ে হামের টিকাদান কর্মসূচির তথ্য দিন’

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরতে অজুহাত খুঁজছে: ইরান

যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরতে অজুহাত খুঁজছে: ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App