×

জাতীয়

ইরান থেকে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম

ইরান থেকে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে আজারবাইজান হয়ে স্বদেশে ফিরছেন ১৮৬ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান সীমান্ত দিয়ে তাদের নিরাপদে আজারবাইজানে নিয়ে যাওয়া হয়েছে। 

শুক্রবার (২০ মার্চ) বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছাতে পারেন।

মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানে আটকে পড়া এই বাংলাদেশি নাগরিকদের প্রথমে আজারবাইজানের রাজধানী বাকুতে নেওয়া হয়। বর্তমানে তারা বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন। সেখান থেকেই একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে তাদের সরাসরি বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

সাম্প্রতিক প্রতিকূল পরিস্থিতির কারণে ইরানে অবস্থানরত অনেক বাংলাদেশি নাগরিক নিরাপত্তার সংকটে ছিলেন। তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকারের এই বিশেষ উদ্যোগ। আজ বিকেলের দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 গণঅভ্যুত্থানে সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট বন্ধ করা হয়

গণঅভ্যুত্থানে সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট বন্ধ করা হয়

রাজধানীতে সিগন্যাল লাইট অমান্য করলে জরিমানা

রাজধানীতে সিগন্যাল লাইট অমান্য করলে জরিমানা

পহেলা বৈশাখে ‘মঙ্গল’ নামেই ধানমন্ডিতে শোভাযাত্রা

পহেলা বৈশাখে ‘মঙ্গল’ নামেই ধানমন্ডিতে শোভাযাত্রা

হাঙ্গেরিতে ১৬ বছরের অরবান শাসনের অবসান

হাঙ্গেরিতে ১৬ বছরের অরবান শাসনের অবসান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App