×

জাতীয়

শামা ওবায়েদ

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আজ সকাল পৌনে ১১টায় ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের (৩০ মার্চ) মরদেহ শাহজালাল বিমানবন্দরে আসে। তার পরিবারের সদস্যদের সহানুভূতি জানাতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে যান। এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শামা ওবায়েদ বলেন, ‘প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যে কর্মরত। কূটনীতি ও পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি, প্রবাসীরা যেন নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন।’

তিনি বলেন, ‘আমরা চাই, কূটনীতিকভাবে এ যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক। এই বৈশ্বিক সংকটের একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনা।’

মধ্যপ্রাচ্ছে বাংলাদেশের মিশনগুলো শতভাগ কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে। পাশাপাশি মিশনগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। অনেক প্রবাসী দেশে আসতে চান। তাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বিশেষ ফ্লাইট পরিচালনা নিয়ে কথা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App