×

জাতীয়

গোয়েন্দা নজরদারি-টহল জোরদার

ঈদে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

ঈদে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল ও মনিটরিং জোরদার করা হয়েছে।

আজ শুক্রবার (২০ মার্চ) র‌্যাব ফোর্সেসের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

র‌্যাব জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে সারা দেশে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন পোস্ট, সিসিটিভি মনিটরিং এবং ভেহিক্যাল স্ক্যানারের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে নজরদারি। যাত্রী হয়রানি রোধে টিকিটে কারসাজি বা অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

এছাড়া রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহ—জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুর বড় ঈদগাহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এসব স্থানে ঈদের আগে নিরাপত্তা সুইপিং ও সিসিটিভি নজরদারি থাকবে।

ঈদের ছুটিতে ফাঁকা বাসাবাড়ি, অফিস ও শপিং মলে চুরি-ডাকাতি প্রতিরোধে র‌্যাবের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানানো হয়।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উস্কানিমূলক বা ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

সবার সহযোগিতায় এবারের ঈদও উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে র‌্যাব আশা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App