×

জাতীয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি

বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম

বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গালফ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে ২৮২ প্রবাসী বাংলাদেশি দেশের পথে রওনা হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছে বাহরাইনের মানামার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই বিশেষ ফ্লাইট আজ সকাল ৯টায় বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাত্রা শুরু করেছে। ফ্লাইটের যাত্রীরা মূলত বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

ফ্লাইটের আগে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি গলফ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং প্রবাসী যাত্রীদের যাত্রার জন্য শুভকামনা জানান।

এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় গল্ডেন টিউলিপ হোটেলে, যেখানে প্রবাসীরা রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, যুদ্ধাবস্থা চলা দেশগুলোর মিশন এবং দূতাবাসগুলো সতর্ক রয়েছে। বাংলাদেশ বিমানের স্ট্যান্ডার্ড ফ্লাইটে সরকারের খরচে একটি বিমানে ফেরত আসছেন প্রবাসীরা। এই প্রক্রিয়া চলমান থাকবে। 


টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘চেলসি নারী দলে সুযোগ পেয়েছিলেন জায়মা’

আমিনুল হক ‘চেলসি নারী দলে সুযোগ পেয়েছিলেন জায়মা’

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

‘হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে’

‘হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে’

পিস্তলসহ সন্ত্রাসী ‘দাগি রুবেল’ গ্রেফতার

পিস্তলসহ সন্ত্রাসী ‘দাগি রুবেল’ গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App