×

জাতীয়

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা হাবিবুল্লাহ। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা দীর্ঘদিন ধরেই ঈদ উদযাপন করে আসছেন। ২০০৫ সাল থেকে এ ধারাবাহিকতা বজায় রয়েছে বলে জানান তারা।

এবারের ঈদের জামাতে হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা এবং শৈলকুপার আসাননগর এলাকা থেকে অন্তত শতাধিক মুসল্লি অংশ নেন।

এদিকে, ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App