×

জাতীয়

অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান জোরদার, যাত্রীদের টাকা ফেরত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান জোরদার, যাত্রীদের টাকা ফেরত

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি প্রতিরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। এসব অভিযানে অনিয়মের দায়ে একাধিক পরিবহনকে জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ইলিশ পরিবহন ও যমুনা হাই ডিলাক্সকে এ জরিমানা করা হয়।

এ ছাড়া ধোলাইপাড় এলাকায় যাত্রীচাপ বেশি থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে চারটি পরিবহনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইভাবে সায়েদাবাদ এলাকায় তিনটি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়।

উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা না রাখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, রাজধানীর কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় পৃথক অভিযানে চারটি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগের দিন একই এলাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে এসব এলাকায় বর্তমানে যানজট নেই এবং যাত্রীচাপও কমতে শুরু করেছে বলে জানা গেছে।

রাজধানীর বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় ৭ হাজার টাকা এবং টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই দিনে বরিশাল জেলায় পরিচালিত একটি অভিযানে এক মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় তিনটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ভাড়া আদায় ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানে যাত্রী পরিবহন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

না ফেরার দেশে ‘ডোরেমন’ নির্মাতা

না ফেরার দেশে ‘ডোরেমন’ নির্মাতা

কুয়েতের তেল স্থাপনায় ড্রোন হামলা

কুয়েতের তেল স্থাপনায় ড্রোন হামলা

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

উত্তরায় শপিং মলে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১১ জন কারাগারে

উত্তরায় শপিং মলে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১১ জন কারাগারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App