×

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়লেও নেই যানজট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়লেও নেই যানজট

ছবি : সংগৃহীত

ঈদের আনন্দ পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ভাগ করে নিতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে এখনো দেখা যায়নি চিরচেনা যানজট। স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন।

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাসসহ বিভিন্ন পয়েন্টে দেখা গেছে, যাত্রীরা বাসের পাশাপাশি ট্রাক ও পিকআপেও করে গন্তব্যে যাচ্ছেন। এছাড়া মহাসড়কে বাসের তুলনায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যাই বেশি চোখে পড়েছে। ভাড়ায় চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারেও যাত্রী পরিবহন করা হচ্ছে।

পুলিশ জানায়, সোমবার বিকেল থেকে সরকারি ছুটি শুরু হওয়ার পর মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত কোথাও যানজটের সৃষ্টি হয়নি। গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা থাকায় যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত কোনো জট তৈরি হয়নি।

আরো পড়ুন : যমুনা সেতুতে এক দিনে টোল আদায় পৌনে ৩ কোটি

এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা। একদিনে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখনো কোনো যানজট সৃষ্টি হয়নি। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে দুই পাশে ২টি করে বুথ মোটরসাইকেলের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানান, গত দুই দিনের মতোই যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট তৈরি হয়নি। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং যানজট এড়াতে তারা কাজ করে যাচ্ছেন। চালক ও যাত্রীরা নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছাতে পারছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ঈদে বাড়ি যাওয়ার আগে জরুরি প্রস্তুতি

ঈদে বাড়ি যাওয়ার আগে জরুরি প্রস্তুতি

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App