×

জাতীয়

চীনে ‘আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে’ অংশ নিলেন দৌড়বিদ ইমামুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম

চীনে ‘আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে’ অংশ নিলেন দৌড়বিদ ইমামুর রহমান

ইমামুর রহমান। ছবি : সংগৃহীত

চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা আল্ট্রা-ট্রেইল শিয়ামেন (ইউটিএমবি) এই প্রথমবারের মতো বাংলাদেশি দৌড়বিদ হিসেবে অংশ নিয়েছেন ইমামুর রহমান। কঠিন এই প্রতিযোগিতার ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নিয়ে তিনি ২২:৫৫ ঘণ্টায় ফিনিশ লাইন স্পর্শ করেন।

১৪–১৫ মার্চ আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরি ছিল। সেগুলো হলো- ১০০ কি.মি., ৫০ কি.মি., ২০ কি.মি. ও ১০ কি.মি.। এর মধ্যে ১০০ কিলোমিটার ক্যাটাগরির মোট দূরত্ব ছিল প্রায় ৯৭ কিলোমিটার এবং মোট উচ্চতা (এলিভেশন গেইন) ছিল ৭,০০০ মিটারেরও বেশি, যা এটিকে অত্যন্ত কঠিন একটি ট্রেইল রেসে পরিণত করেছে।

প্রতিযোগিতার সময় আবহাওয়াও ছিল বেশ চ্যালেঞ্জিং। দিনের বেলায় ছিল তীব্র গরম ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আর রাতের বেলায় তাপমাত্রা নেমে যায় অনেক নিচে, ফলে দৌড়বিদদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

সব ক্যাটাগরি মিলিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৪১০০ জন দৌড়বিদ। তাদের মধ্যেই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে ২২ ঘণ্টায় ফিনিশ লাইন অতিক্রম করে নতুন একটি মাইলফলক গড়েছেন ইমামুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

কতদিন যুদ্ধ চলবে, যা জানালো ইরানের সেনাবাহিনী

কতদিন যুদ্ধ চলবে, যা জানালো ইরানের সেনাবাহিনী

মালয়েশিয়াগামী যাত্রীর লাগেজে মিললো ১২০ কেজি ওষুধ

মালয়েশিয়াগামী যাত্রীর লাগেজে মিললো ১২০ কেজি ওষুধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App