×

জাতীয়

বন্ধ পাটকলগুলো আবার চালু করা হবে: বস্ত্র প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম

বন্ধ পাটকলগুলো আবার চালু করা হবে: বস্ত্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বন্ধ পাটকলগুলো আবার চালু করে পাটপণ্যের বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। একসময় পাটশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে তা অনেকটাই পিছিয়ে পড়েছে।

শরিবার (১৪ মার্চ) পিরোজপুরে ‘টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট’ প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের সরকারের সময়কাল এখনও খুব বেশি নয়। তবুও আমরা এমন কিছু পরিকল্পনা করছি, যাতে অল্প সময়ের মধ্যেই এর দৃশ্যমান ফল পাওয়া যায়। পাট ও পাটের বীজ উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিল-কারখানা চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্লাস্টিক নিষিদ্ধ করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা আবার প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে চট ও পাটজাত পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে চাই। ইতোমধ্যে সরকারি বিভিন্ন অফিসে নিত্যপ্রয়োজনীয় পণ্যে পাটপণ্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, যুগ্মসচিব জাহিদ হোসেন, প্রকল্প পরিচালক সাদাত অপু সায়েম, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App