×

জাতীয়

খুলনায় সড়কে রিকশাচালক গুলিবিদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:০২ এএম

খুলনায় সড়কে রিকশাচালক গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীতে হাবিবুর রহমান (২০) নামে একজন রিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়ার মুজাহিদপাড়া রহমতিয়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, ‘সন্ত্রাসীরা অন্য একজনকে টার্গেট করে গুলি ছুড়েছিল। কিন্তু ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় রিকশাচালক হাবিবুর সামনে এসে পড়ায় গুলিবিদ্ধ হন। তিনি এখন আশঙ্কামুক্ত। তবে কাকে টার্গেট করা হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।’

আরো পড়ুন: নিখোঁজ ব্যাংকারের লাশ মিললো রেললাইনের পাশে

তিনি আরও বলেন, ‘হাবিবুর মাসখানেক আগে সাতক্ষীরার আশাশুনি থেকে খুলনায় আসেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। তার বাবার নাম নুর মাহমুদ। হাবিবুর খুলনায় এসে মুজাহিদপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। রাতে রিকশা গ্যারেজে চার্জিংয়ে রেখে তিন জন মিলে হেঁটে বাসায় ফেরার সময় গুলিবিদ্ধ হন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App