×

জাতীয়

নাহিদ ইসলাম

‘ভারত-বিএনপি মিলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

‘ভারত-বিএনপি মিলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে’

ছবি: সংগৃহীত

ভারত ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক যোগসাজশ করে বিএনপি নির্বাচন সম্পন্ন করেছে, আর এই গোপন আঁতাতের কারণেই দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ভারত আর বিএনপি মিলে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রক্রিয়া শুরু করেছে, তা এই মুহূর্ত থেকে বন্ধ না হলে সারা দেশে রাজনৈতিকভাবে তাদের প্রতিহত করার ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তারেক রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, যেসব ঋণখেলাপি ব্যক্তিকে এমপি ও মন্ত্রী বানানো হয়েছে, তাঁরা কবে নাগাদ জনগণের টাকা ফেরত দেবেন? তিনি বলেন, ‘ঋণখেলাপিদের পাশে বসিয়ে তারেক রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্য মূলত জনগণের সঙ্গে প্রতারণা।’

বর্তমান মন্ত্রিসভার গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, তারেক রহমান আঞ্চলিক বৈচিত্র্য রক্ষা করে একটি অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা গঠন করতে ব্যর্থ হয়েছেন। 

তাঁর মতে, এই মন্ত্রিসভায় তারুণ্যের কোনো প্রতিফলন নেই এবং হত্যা মামলার আসামিকে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবিধান সংস্কার ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি অবিলম্বে সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ এবং ভিন্নমতের সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানান।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বজ্রপাতে ৯ জনের মৃত্যু

বজ্রপাতে ৯ জনের মৃত্যু

ইসরায়েলকে কঠোর বার্তা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর, আলোচনার আগে ৫ শর্ত

ইসরায়েলকে কঠোর বার্তা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর, আলোচনার আগে ৫ শর্ত

৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

বিশ্বকাপের আগে চোটের কবলে এমবাপ্পে

বিশ্বকাপের আগে চোটের কবলে এমবাপ্পে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App