শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের মন্ত্রী ঢাকায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ এএম
ছবি: সংগৃহীত
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের মন্ত্রীর ঢাকায় আসার তথ্য জানিয়েছে দেশটির ঢাকার হাইকমিশন।
হাইকমিশন জানায়, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তিনি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
হাইকমিশন আরো জানায়, আহসান ইকবাল ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
