×

জাতীয়

বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ পিএম

বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ছবি: সংগৃহীত

বগুড়া শহরের সাতমাথা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এমন দৃশ্য দেখা গেলেও, কে এবং কোন সময় এই পতাকা উত্তোলন করেছেন -সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। 

তবে, বগুড়া জেলা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট দিয়ে এই পতাকা উত্তোলনের দায় স্বীকার করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, ‘বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না।’

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে, বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ছাত্র ইউনিয়ন কার্যালয়ের মাঝামাঝি স্থানে বাংলাদেশের জাতীয় পতাকাটি লাগানো রয়েছে। 

তবে এটা কে কখন উত্তোলন করেছে তা নিয়ে স্থানীয়রা কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি নিয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতাউর রহমান বলেন, ‘পতাকা লাগানোর বিষয়টি আমাদের জানা ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App