×

জাতীয়

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি

ছবি: সংগৃহীত

আগামীকাল (মঙ্গলবার) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পত্রে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হবে। সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।’

পত্রে আরো বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন নির্ধারিত সূচি অনুযায়ী এই শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।’

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অনুলিপি দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছেন- মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি), বিজিবি, র‍্যাব ও কোস্টগার্ডসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহাপরিচালকরা।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা জানায়, ‘নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের উপস্থিতিও এই অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব বহন করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App