×

জাতীয়

নতুন মন্ত্রীসভার জন্য প্রস্তুত স্মৃতিসৌধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম

নতুন মন্ত্রীসভার জন্য প্রস্তুত স্মৃতিসৌধ

ছবি: সংগৃহীত


শপথ গ্রহণের পর নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা রীতি অনুযায়ী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সে কারণে এবারও আগামীকাল মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ শেষে সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু এ তথ্য জানান।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিকেল ৪টার দিকে মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করবেন। এরপরে নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সেজন্য, স্মৃতিসৌধের বিভিন্ন প্রাঙ্গণে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পাশাপাাশি স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এ কারণে রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সাভারে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, “নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এ কারণে স্মৃতিসৌধ প্রাঙ্গনে সর্ব সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ শ্রদ্ধা জানানোর পরেই সর্বসাধারণের জন্য আবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে।”

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App