×

জাতীয়

স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সংগৃহীত

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। এ জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার ( ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, আজ থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় এমপি ও বিকেল ৪টায় মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর তারা জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সেজন্য স্মৃতিসৌধের বিভিন্ন প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এছাড়াও প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এ বিষয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, ‘নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সে কারণে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তাজনিত কারণে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ শ্রদ্ধা জানানোর পরেই সর্ব সাধারণের জন্য আবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App