×

জাতীয়

শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম

শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

ছবি: সংগৃহীত

তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে।এছাড়া মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে। 

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা  এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। 

আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের বাইরে চীন, মালয়েশিয়া, ব্রুনাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং তুরস্কের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানোর বিষয়টি এবং আমন্ত্রণের তালিকা তৈরির ব্যাপারে বিএনপির হাই কমান্ডের সঙ্গে সমন্বয় করেই চূড়ান্ত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

সিলেটে ঝড়-বৃষ্টি, অন্য অঞ্চলে তাপপ্রবাহের আভাস

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App