×

জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি

ছবি : সংগৃহীত

প্রায় দুই যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন সরকার গঠনের প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৫০টি গাড়িও।

মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন নতুন মন্ত্রিসভার শপথ এবং মন্ত্রিসভা গঠন নিয়ে আনুষঙ্গিক কাজ শেষ করে রাখা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।

আগামি সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর, সেদিন বিকেলেই নতুন মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানের কথা রয়েছে।

নতুন মন্ত্রিসভা কতো সদস্যবিশিষ্ট হবে সেটা নির্ধারণ করবে নির্বাচনে বিজয়ী দল। তবে বিগত সরকারগুলোর মতো মন্ত্রিসভার আকার ধরে প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। শপথ নেবেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। রীতি অনুযায়ী মন্ত্রিসভার শপথ হবে বঙ্গভবনে।

এরই মধ্যে শপথের জন্য প্রস্তুতি শুরু করেছে বঙ্গভবন কর্তৃপক্ষ। শপথ অনুষ্ঠানের জন্য ফোল্ডার তৈরি, সম্ভাব্য আমন্ত্রিত অতিথিদের তালিকার বিষয়েও কাজ এগিয়ে রাখা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্যদের গাড়ি প্রস্তুতের কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তর (পরিবহন পুল)।

নিয়ম অনুযায়ী প্রথমে শপথ নেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথের মাধ্যমে গঠিত হয় নতুন সরকার।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

পরিবহন পুলের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমাদের কাছে যে গাড়ি আছে সেগুলো এবং বর্তমান উপদেষ্টাদের কাছে থাকা গাড়িগুলো নিয়ে নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। কতোটি গাড়ি লাগবে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। আমাদের কাছে থাকা গাড়ি এবং উপদেষ্টাদের গাড়ি মিলিয়ে অর্ধশত গাড়ির প্রস্তুতি আমরা রাখছি।’

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রশাসন অনুবিভাগের) অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদের কাছে ৫০টি গাড়ি চাওয়া হয়েছে। সেই হিসেবে আমরা ৫০টি গাড়ি প্রস্তুতি রেখেছি।’

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App