×

জাতীয়

তিন রাজনৈতিক দলের প্রধানকে অধ্যাপক ইউনুসের ফোন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

তিন রাজনৈতিক দলের প্রধানকে অধ্যাপক ইউনুসের ফোন

ছবি : সংগৃহীত

দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে টেলিফোনে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর, পৃথক টেলিফোন আলাপে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে কথা বলেন। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রথমে প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ করেন এবং তাঁর দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন‍্য অভিনন্দন জানান। পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে সাফল্যের জন‍্য এবং নির্বাচন–পরবর্তী দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

এর আগে পৃথক অফিসিয়াল বার্তায় এই তিনজনকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বজ্রপাতে ৯ জনের মৃত্যু

বজ্রপাতে ৯ জনের মৃত্যু

ইসরায়েলকে কঠোর বার্তা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর, আলোচনার আগে ৫ শর্ত

ইসরায়েলকে কঠোর বার্তা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর, আলোচনার আগে ৫ শর্ত

৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

বিশ্বকাপের আগে চোটের কবলে এমবাপ্পে

বিশ্বকাপের আগে চোটের কবলে এমবাপ্পে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App