×

ময়মনসিংহ

বাকপ্রতিবন্ধী মেয়ে অন্তঃসত্ত্বা, আটক সৎ বাবা

Icon

নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম

বাকপ্রতিবন্ধী মেয়ে অন্তঃসত্ত্বা, আটক সৎ বাবা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ১৬ বছরের এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে নিজ ঘরে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। লোকলজ্জা ও পারিবারিক সম্মানের ভয়ে বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন ভুক্তভোগীর মা। তবে সম্প্রতি ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপরই মা আর চুপ থাকতে পারেননি; স্বামীর এই জঘন্য অপরাধের কথা প্রকাশ করে দেন এবং অভিযুক্তকে এলাকাবাসী ধরে পুলিশের হাতে সোপর্দ করে।

শুক্রবার (৩ এপ্রিল) এলাকাবাসী ধরে পুলিশের খবর দেয়। পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।  

স্থানীয় সূত্র পুলিশ জানায়, ওই গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে আবদুল হাকিম গত প্রায় 8 বছর আগে তৃতীয় বিয়ে করে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের এক বিধবাকে। তার ঘরে রয়েছে বাক্‌প্রতিবন্ধী এক কন্যাসন্তান। ওই কন্যাসন্তানকে নিয়েই নতুন স্বামীর ঘরে আসে ওই নারী। কিছুদিন যেতে না যেতেই নারীর স্বামী বাক্‌প্রতিবন্ধী কন্যাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসে। ঘটনায় বাধা দিলে তালাক দেওয়ার হুমকি দেওয়া হয়।

ওই নারী জানান, বেশ কিছুদিন ধরে তার মেয়েকে বিভিন্ন সময় শারীরিকভাবে যৌন নিপীড়ন করে। ঘটনাটি ধরা পড়লে আর করবে না বলে ক্ষমা চায়। এরমধ্যে কত কয়েক দিন ধরে মেয়ের শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে। পরে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় মেয়ে অন্তঃসত্ত্বা। একপর্যায়ে বাধ্য হয়ে এলাকার লোকজন প্রতিবেশীর কাছে নিজের স্বামীর ঘটনা বলে দেন।

ঘটনার পর ধর্ষক বাবা আব্দুল হেকিমকে ধরে পুলিশে তুলে দেয় জনতা। এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার উপ-পরিদর্শক মামুন মিয়া জানান, বাক্‌প্রতিবন্ধী মেয়েটিও ইশারায় তার এই অবস্থার জন্য সৎ বাবাকে দায়ী করে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিজের গাড়ি বাসসে ভাড়া দিয়েছিলেন মাহবুব মোর্শেদ

নিজের গাড়ি বাসসে ভাড়া দিয়েছিলেন মাহবুব মোর্শেদ

বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বিপুল পরিমাণ সিগারেট জব্দ

বিপুল পরিমাণ সিগারেট জব্দ

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ হরিণ শিকারী আটক

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ হরিণ শিকারী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App