×

ময়মনসিংহ

দেওয়ানগঞ্জে সেতু ভেঙে নদে শতাধিক মানুষ, ৪ শিশুর মৃত্যু

Icon

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ, (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম

দেওয়ানগঞ্জে সেতু ভেঙে নদে শতাধিক মানুষ, ৪ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের মডেল থানানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতু ভেঙ্গে মায়ামনি (১০) মোতালেব হোসেন (৬) খাদিজাবেগম (১২) আবির হোসেন (১৪) চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৭ জন।

শনিবার বিকালে পৌর শহরের দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর নদীতে এ ঘটনাঘটে।

মায়ামনি উপজেলার চিকাজানি ইউনিয়নের ডাকাতিয়া পাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। মোতালেব হোসেন ও খাদিজা ভাই বোন তারা বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোর চর গ্রামের শের আলীর ছেলে ও মেয়ে,আবির হোসেন পৌরশহরের বেলতুলি এলাকার হাবিবুল্লার ছেলে।


জানাগেছে, শনিবার পবিত্র ঈদউল ফিতরের দিনে তারা ওই এলাকায় মালিহা পার্কে ঘুরতে এসে ভাসমান সেতু দিয়ে পারাপার হওয়ার সময় ব্রীজের মাঝ খানে ঙেঙ্গে প্রায় ৩০থেকে ৪০জন দশানি ব্রীজ ভেঙ্গে নদীতে পড়ে যায়।   ওই সময় তিন শিশুর মৃত্যু হয়।  

দেওয়ানগঞ্জ ফাইয়ার ষ্টেশন ইনর্চাজ মবিন খান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৩জনের মরদেহ উদ্ধার করেছি, নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব সন্ধা ৭ টায়  জানান, এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা  হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনর্চাজ মনসুর আহাম্মেদ জানান, এপর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে, নিখোঁজদের উদ্ধারের জন্য সেনা সদস্য ও ফায়ার সার্ভিস, পুলিশ কাজ করছে।

এ রিপোট লিখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারের কাজ  চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে প্রতি বছর ওই ব্রিজে এবং আশপাশে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষ আসেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত মানুষের চাপের কারণে হঠাৎ সেতুটি ভেঙে পড়ে।

এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কিছু শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App