×

ময়মনসিংহ

বজ্রপাতে প্রাণ গেল দুইজনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:৪৪ পিএম

বজ্রপাতে প্রাণ গেল দুইজনের

ছবি: সংগৃহীত

নেত্রকোণায় পৃথক বজ্রপাতে এক কৃষক ও এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

 শুক্রবার (১৩ মার্চ) দুপুরে খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩) তিনি পেশায় একজন কৃষক ছিলেন। অপরজন হলেন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরু চরাবার সময় বজ্রপাতে সুদিন সরকার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রসহ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে তিনি বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

অন্যদিকে, কাজে যাওয়ার পথে বজ্রপাতের কবলে পড়েন আকাশ মিয়া। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, ‘হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হই তিনি মারা গিয়েছেন। তার শরীরে বজ্রপাতে আঘাতের লক্ষণ পাওয়া রয়েছে।’

নেত্রকোনা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকার বলেন, ‘বজ্রপাতে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App