×

শোক

হামে শিশুমৃত্যু নিয়ে সাকিবের আবেগঘন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০২:৪৪ পিএম

হামে শিশুমৃত্যু নিয়ে সাকিবের আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

হামের প্রকোপে শিশুমৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। 

সোমবার (১১ মে)  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ফটোকার্ড পোস্টে তিনি হারিয়ে যাওয়া শিশুদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিজের পোস্টে সাকিব লিখেছেন, ‘শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা।’

ক্রিকেট মাঠের বাইরে বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে প্রায়ই সরব দেখা যায় সাবেক এই অধিনায়ককে। এবারও শিশুদের মৃত্যুতে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বর্তমানে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরেননি সাবেক এই সংসদ সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম কেড়ে নিলো আরো ৬ প্রাণ

হাম কেড়ে নিলো আরো ৬ প্রাণ

শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে অভিভূত শিক্ষামন্ত্রী মিলন

শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে অভিভূত শিক্ষামন্ত্রী মিলন

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা দিলেন শুভেন্দু

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা দিলেন শুভেন্দু

সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে মন্ত্রীত্ব ছাড়তে প্রস্তুত ধর্মমন্ত্রী

সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে মন্ত্রীত্ব ছাড়তে প্রস্তুত ধর্মমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App